Yellow Pages Menu

এখন অনেক রাত (গান / লিরিক্স)

Anupam Roy

এখন অনেক রাত
তোমার কাঁধে আমার
নিঃশ্বাস
আমি বেঁচে আছি তোমার
ভালোবাসায়
ছুঁয়ে দিলে হাত
আমার বৃদ্ধ বুকে তোমার
মাথা চেপে ধরে
টলছি কেমন নেশায়
এখন অনেক রাত
তোমার কাঁধে আমার
নিঃশ্বাস
আমি বেঁচে আছি তোমার
ভালোবাসায়
ছুঁয়ে দিলে হাত
আমার বৃদ্ধ বুকে তোমার
মাথা চেপে ধরে
টলছি কেমন নেশায়

কেন যে অসংকোচে অন্ধ
গানের কলি
পাখার ব্লেডের তালে
সোজাসুজি কথা বলি

আমি ভাবতে পারিনি
তুমি বুকের ভেতর ফাটছো
আমার শরীর জুড়ে তোমার
প্রেমের বীজ
আমি থামতে পারিনি
তোমার গালে নরম দুঃখ
আমায় দুহাত দিয়ে
মুছতে দিও প্লিজ

তোমার গানের সুর
আমার পকেট ভরা সত্যি
মিথ্যে
রেখে দিলাম তোমার
ব্যাগের নীলে
জানি তর্কে বহুদূর
তাও আমায় তুমি আঁকড়ে
ধরো
আমার ভেতর বাড়ছো তিলে
তিলে

কেন যে অসংকোচে অন্ধ
গানের কলি
পাখার ব্লেডের তালে
সোজাসুজি কথা বলি

আমি ভাবতে পারিনি
তুমি বুকের ভেতর ফাটছো
আমার শরীর জুড়ে তোমার
প্রেমের বীজ
আমি থামতে পারিনি
তোমার গালে নরম দুঃখ
আমায় দুহাত দিয়ে
মুছতে দিও প্লিজ

এখন অনেক রাত
তোমার কাঁধে আমার
নিঃশ্বাস
আমি বেঁচে আছি তোমার
ভালোবাসায়
ছুঁয়ে দিলে হাত
আমার বৃদ্ধ বুকে তোমার
মাথা চেপে ধরে
টলছি কেমন নেশায়

এখন অনেক রাত
তোমার কাঁধে আমার
নিঃশ্বাস
আমি বেঁচে আছি তোমার
ভালোবাসায়
ভালোবাসায়

সাহিত্য >> গান / লিরিক্স
AI Chat
BD Trade Info AI
Hello 👋
Ask me anything about companies, products or suppliers.