Yellow Pages Menu

প্রাণ চায় চক্ষু না চায় (গান / লিরিক্স)

রবীন্দ্র নাথ ঠাকুর

প্রাণ চায় চক্ষু না চায়, মরি একি তোর দুস্তরলজ্জা ।

সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগি মিথ্যা এ সজ্জা ॥

মুখে নাহি নি:সরে ভাষ, দহে অন্তরে নির্বাক্‌ বহ্নি ।

ওষ্ঠে কী নিষ্ঠুর হাস, তব মর্মে যে ত্রন্দন তন্বী !

মাল্য যে দংশিছে হায়, তব শয্যা যে কন্টকশয্যা–

মিলনসমুদ্রবেলায় চির- বিচ্ছেদজর্জর মজ্জা ॥

সাহিত্য >> গান / লিরিক্স
AI Chat
BD Trade Info AI
Hello 👋
Ask me anything about companies, products or suppliers.