Yellow Pages Menu

এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম (গান / লিরিক্স)

Gazi Majharul Anowar

এই মন তোমাকে দিলাম,

এই প্রেম তোমাকে দিলাম। - [ ২ বার ]

 

তুমি চোখের আড়াল হও,

কাছে কিবা দূরে রও,

মনে রেখো আমিও ছিলাম।

 

এই মন তোমাকে দিলাম,

এই প্রেম তোমাকে দিলাম।

 

বকুলের মালা শুকাবে,

রেখে দেব তার সুরভী।

দিন গিয়ে রাতে লুকাবে,

মুছো নাকো আমারই ছবি।

 

আমি মিনতি করে গেলাম,

তুমি চোখের আড়াল হও,

কাছে কিবা দূরে রও,

মনে রেখো আমিও ছিলাম।

 

এই মন তোমাকে দিলাম,

এই প্রেম তোমাকে দিলাম।

 

ভালোবেসে আমি বারে বার,

তোমারি ও মনে হারাবো।

এ জীবনে আমি যে তোমার,

মরণেও তোমারই রবো।

তুমি ভুলো না আমারও নাম।

 

তুমি চোখের আড়াল হও,

কাছে কিবা দূরে রও,

মনে রেখো আমিও ছিলাম।

এই মন তোমাকে দিলাম,

এই প্রেম তোমাকে দিলাম। - [ ২ বার ]

শিল্পীঃ সাবিনা ইয়াসমিন

 

সাহিত্য >> গান / লিরিক্স
AI Chat
BD Trade Info AI
Hello 👋
Ask me anything about companies, products or suppliers.