Yellow Pages Menu

পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই (গান / লিরিক্স)

Abdul Alim

পরের জায়গা পরের জমিন
ঘর বানাইয়া আমি রই
আমি তো এই ঘরের মালিক নই।।

সেই ঘরখানা যার জমিদারি
আমি পাইনা তাহার হুকুমদারী
আমি পাইনা জমিদারের দেখা ।।
মনের দুঃখ কারে কই।।

জমিদারের ইচ্ছামত দেই না জমি চাষ
তাইতো ফসল ফলে না রে
দুঃখ বারো মাস।।

আমি খাজনাপাতি সবই দিলাম
তবু জমিন আমার হয় যে নীলাম ।।
আমি চলি যে তার মন জোগাইয়া
দাখিলায় মেলে না সই।।

পরের জায়গা পরের জমিন
ঘর বানাইয়া আমি রই
আমি তো এই ঘরের মালিক নই।।

সাহিত্য >> গান / লিরিক্স
AI Chat
BD Trade Info AI
Hello 👋
Ask me anything about companies, products or suppliers.