Yellow Pages Menu

জ্যোৎস্না রাতে (গান / লিরিক্স)

অসীম তরফদার

এই জোসনা রাতে কোনো স্বপ্নলোকে 
ভেসে বেড়াতে যে চায় এ মন।
আজ পথ হারাবো আজ হারিয়ে যাবো
যেতে চায় যে দিকে দু’নয়ন॥

রুপালি চাঁদের এই মায়া জোছনায়
মন আমার শুধু যে তোমাকেই চায়,
শূন্য লাগে বুক যেন মরুভূমি 
যদি মোর পাশেতে না থাকো তুমি॥

এই জোছনা ভেজা রাত আগেও ছিলো
তুমি ছাড়া লাগেনি এতটা ভালো,
তুমি এলে বলে আজ এই যামিনী
তারাদের সাথে শুধু করে কানাকানি॥

সাহিত্য >> গান / লিরিক্স
AI Chat
BD Trade Info AI
Hello 👋
Ask me anything about companies, products or suppliers.