Yellow Pages Menu

সাগ্নিক (কবিতা)

বীরেন্দ্র চট্টোপাধ্যায়

অস্থির হয়ো না;
শুধু, প্রস্তুত হও!

এখন, কান আর চোখ
খোলা রেখে
অনেক কিছু দেখে-যাওয়ার সময়।

এ সময়ে 
স্থির থাকতে না পারার 
মানেই হল, আগুনে ঝাঁপ দেওয়া।

তোমার কাজ
আগুনকে ভালোবেসে উন্মাদ হয়ে যাওয়া নয়-
আগুনকে ব্যবহার করতে শেখা।

অস্থির হয়ো না,
শুধু প্রস্তুত হও।

সাহিত্য >> কবিতা
AI Chat
BD Trade Info AI
Hello 👋
Ask me anything about companies, products or suppliers.