Yellow Pages Menu

তুমি আর নেই সে তুমি (গান / লিরিক্স)

রবি গুহ মজুমদার

তুমি আর,তুমি আর
তুমি আর নেই সে তুমি
জানি না,জানি না কেন এমন হয়,জানিনা
জানি না,জানি না কেন এমন হয়
তুমি আর নেই সে তুমি।
তোমার চোখের ও পাতা নাচে না
না চেনা, আমারো পথ চেয়ে
তোমার পায়ে পায়ে মল বাজে না
বাজে না, আমারো সারা পেয়ে
হাসো না হাসো না
সেই হাসি মধু ময়
তুমি আর নেই সে তুমি।
তোমার সাপেরো বেনি দোলে না
দোলা না,হাওয়ার বাঁশি শুনে
তোমার চোখে বিজলী খেলে না
খেলে না, মেঘের ও গর্জনে
গুন গুন,গুন গুন কর না অসময়
গুন গুন,গুন গুন কর না অসময়
তুমি আর নেই সে তুমি।
জানি না,জানি না কেন এমন হয়,জানিনা
জানি না,জানি না কেন এমন হয়
তুমি আর নেই সে তুমি
তুমি আর,তুমি আর
তুমি আর নেই সে তুমি।

শিল্পী: শচীন দেব বর্মন

সাহিত্য >> গান / লিরিক্স
AI Chat
BD Trade Info AI
Hello 👋
Ask me anything about companies, products or suppliers.