Yellow Pages Menu

বেদের মেয়ে জোছনা আমায় (গান / লিরিক্স)

Tojamel Haque Bakul

বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে

আসি-আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে

বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে

আসি-আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে

তুমি জোসনা হেথা দিয়েছিলে কথা

তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা

তুমি জোসনা হেথা দিয়েছিলে কথা

তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা

বলো তুমি এখানেতে আসতে কতোক্ষণ

তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন

বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে

আসি-আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে

আমি যখন রাঁধতে বসি বন্ধু বাজাও বাঁশি

রান্না-বাড়া রেখে আমি কেমন করে আসি

আমি যখন রাঁধতে বসি বন্ধু বাজাও বাঁশি

রান্না-বাড়া রেখে আমি কেমন করে আসি

দাদারে-দাদীরে আমি কি দিয়ে বুঝাই

কাঙ্খের কলসী নিয়ে আমি প্রেম যমুনায় যাই

আরে বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে

আসি-আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে

কেমন তোমার মাতা-পিতা, কেমন তোমার হিয়া?

এসব কথা রেখে তুমি আমায় করো বিয়া

কেমন তোমার মাতা-পিতা, কেমন তোমার হিয়া?

এসব কথা রেখে তুমি আমায় করো বিয়া

আরে চলো, চলো, চলো বন্ধু ঘরে ফিরে যাই

দাদা আর দাদীরে গিয়ে নিরালায় বুঝাই

এই বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে

আসি-আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে

বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে

আসি-আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে

শিল্পী-এন্ড্রু কিশোর ও রুনা লায়লা

সাহিত্য >> গান / লিরিক্স
AI Chat
BD Trade Info AI
Hello 👋
Ask me anything about companies, products or suppliers.