Yellow Pages Menu

চিত্ত সুখ - বিত্ত সুখ (কবিতা)

অসীম তরফদার

চিত্তে যাদের সুখের অভাব
বিত্তে তারাই খোঁজে সুখ;
বিত্ত-মোহে বন্দী যে জন
কষ্টে তারই ফাটে বুক।

টাকা-কড়ি বাড়ি-গাড়ির
হয়ত আছে প্রয়োজন;
তাই বলে কি হতেই হবে
এতো বিশাল আয়োজন !

আশার ঘোড়া কারো যদি
ছুটতে থাকে লাগামহীন
অঢেল পেয়েও সুখী হতে
পারে কি কেউ কোনোদিন ?

খানিক পেয়েই তুষ্ট যে জন
থাকে না তার কোনো দুখ
অর্থ বিত্ত নাই বা থাকুক
চিত্তে যে তার অপার সুখ !

সাহিত্য >> কবিতা
AI Chat
BD Trade Info AI
Hello 👋
Ask me anything about companies, products or suppliers.