Yellow Pages Menu

খেলিছ এ বিশ্ব লয়ে (গান / লিরিক্স)

কাজী নজরুল ইসলাম

খেলিছ এ বিশ্ব লয়ে 

বিরাট শিশু আনমনে । 

প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা 

নিরজনে প্রভু নিরজনে ।  

শূণ্যে মহা আকাশে 

তুমি মগ্ন লীলা বিলাসে 

ভাঙ্গিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে 

নিরজনে প্রভু নিরজনে ।  

 

তারকা রবি শশী

খেলনা তব হে উদাসী 

পড়িয়া আছে রাঙা পায়ের-ও কাছেরাশি রাশি ।  

 

নিত্য তুমি হে উদার 

সুখে-দুখে অবিকার । 

হাসিছ খেলিছ তুমি আপন সনে 

নিরজনে প্রভু নিরজনে  ।

সাহিত্য >> গান / লিরিক্স
AI Chat
BD Trade Info AI
Hello 👋
Ask me anything about companies, products or suppliers.