Yellow Pages Menu

তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা (গান / লিরিক্স)

রবীন্দ্র নাথ ঠাকুর

তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা,

এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা ॥

যেথা আমি যাই নাকো তুমি প্রকাশিত থাকো,

আকুল নয়নজলে ঢালো গো কিরণধারা ॥

তব মুখ সদা মনে জাগিতেছে সংগোপনে,

তিলেক অন্তর হলে না হেরি কূল-কিনারা ।

কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এ হৃদি

অমনি ও মুখ হেরি শরমে সে হয় সারা ॥

সাহিত্য >> গান / লিরিক্স
AI Chat
BD Trade Info AI
Hello 👋
Ask me anything about companies, products or suppliers.