Yellow Pages Menu

কে বিদেশী বন উদাসী (গান / লিরিক্স)

কাজী নজরুল ইসলাম

কে বিদেশী বন উদাসী
বাঁশের বাঁশী বাজাও বনে।
সুর-সোহাগে তন্দ্রা লাগে
কুসুম-বাগের গুল-বদনে।।

 

ঝিমিয়ে আসে ভোমরা-পাখা
যুঁথীর চোখে আবেশ মাখা
কাতর ঘুমে চাঁদিমা রাকা
ভোর গগনের দর্‌-দালানে।।

 

লজ্জাবতীর ললিত লতায়
শিহর লাগে পুলক-ব্যথায়
মালিকা সম বঁধুরে জড়ায়
বালিকা বঁধু সুখ-স্বপনে।।

 

সহসা জাগি আধেক রাতে
শুনি সে বাঁশী বাজে হিয়াতে
বাহু শিথানে কেন কে জানে
কাঁদে গো প্রিয়া বাঁশীর সনে।।

সাহিত্য >> গান / লিরিক্স
AI Chat
BD Trade Info AI
Hello 👋
Ask me anything about companies, products or suppliers.