Yellow Pages Menu

তুমি আসবে বলেই (গান / লিরিক্স)

নচিকেতা চক্রবর্তী

তুমি আসবে বলেই
আকাশ মেঘলা
বৃষ্টি এখনো হয় নি
তুমি আসবে বলেই
কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝড়ে যায়নি।
তুমি আসবে বলেই
অন্ধ কানাই বসে আছে গান গায়নি
তুমি আসবে বলেই
চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি।
তুমি আসবে বলেই
জাকির হোসাইন ভুল করে ফেলে তালে
তুমি আসবে বলেই
মুখ্যমন্ত্রী চুমু খেলো স্ত্রীর গালে।
তুমি আসবে বলেই
সোনালী স্বপ্ন ভীড় করে আসে চোখে
তুমি আসবে বলেই
আগামী বলছে দেখতে আসবো তোকে।
তুমি আসবে বলেই......
তুমি আসবে বলেই
আমার দ্বিধারা উত্তর খুজে পায়নি
তুমি আসবে বলেই
দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি।
তুমি আসবে বলেই
সন্ত্রাসবাদ গুটিয়ে নিয়েছে থাবা
তুমি আসবে বলেই
জ্যোতিষ ছেড়েছে কতনা ভণ্ড বাবা।
তুমি আসবে বলেই
পাড়ার মেয়েরা মুখ করে আছে ভার
তুমি আসবে বলেই
ঈষাণ কোণেতে জমেছে অন্ধকার।
তুমি আসবে বলেই
তুমি আসবে বলেই
বখাটে ছেলেটা শীষ দিতে দিতে দেয়নি
তুমি আসবে বলেই
আমার কলম এখনো বিক্রি হয় নি।
তুমি আসবে বলেই
তুমি আসবে বলেই

সাহিত্য >> গান / লিরিক্স
AI Chat
BD Trade Info AI
Hello 👋
Ask me anything about companies, products or suppliers.