Yellow Pages Menu

তোমার ঘরে বসত করে কয় জনা (গান / লিরিক্স)

জাহিদ হাসান পাপ্পু

তোমার ঘরে বাস করে কারা ও মন জান না,
তোমার ঘরে বসত করে কয় জনা, মন জান না
তোমার ঘরে বসত করে কয় জনা

এক জনায় ছবি আঁকে এক মনে, ও রে মন
আরেক জনায় বসে বসে রংমাখে
ও আবার সেই ছবিখান নষ্ট করে
কোন জনা,কোন জনা
তোমার ঘরে বসত করে কয় জনা

এক জনে সুর তোলে এক তারে, ও মন
আরেক জন মন্দিরাতে তাল তোলে
ও আবার বেসুরা সুর ধরে দেখো
কোন জনা, কোন জনা
তোমর ঘরে বসত করে কয় জনা

তোমার ঘরে বাস করে কারা ও মন জান না
তোমার ঘরে বসত করে কয় জনা, মন জান না

রস খাইয়া হইয়া মাতাল, ঐ দেখো
হাত ফসকে যায় ঘোড়ার লাগাম
সেই লাগাম খানা ধরে দেখো
কোন জনা, কোন জনা
তোমার ঘরে বসত করে কয় জনা

Singer : Krishnendu Mandal

সাহিত্য >> গান / লিরিক্স
AI Chat
BD Trade Info AI
Hello 👋
Ask me anything about companies, products or suppliers.