Yellow Pages Menu

কেউ বলে ফাল্গুন কেউ বলে পলাশের মাস (গান / লিরিক্স)

জটিলেশ্বর মুখোপাধ্যায়

কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ
কেউ বলে দখিনা কেউ বলে মাতাল বাতাস আমি বলি আমার দীর্ঘশ্বাস।

কেউ বলে নদী কেউ তটিনী, কেউবা নাম দিয়েছে নাম তরঙ্গিনী
আমিতো তাকে কোনো নামে ডাকিনি – সে যে আমার চোখেই জলোচ্ছাস।।

জোনাকীর নাম নাকি আঁধার মাণিক, আমি তো দেখি আগুন জ্বলে ধিকি ধিক্‌
খর বৈশাখে প্রথম যেদিন মেঘের মিছিলে ঐ আকাশ রঙিন
তৃষিত হৃদয়ে বাজে আনন্দ বীণ্‌ আমি শুনি ঝড়ের পূর্বাভাস।।

কণ্ঠশিল্পী: Indrani Sen

সাহিত্য >> গান / লিরিক্স
AI Chat
BD Trade Info AI
Hello 👋
Ask me anything about companies, products or suppliers.