Yellow Pages Menu

লোকে বলে বলে রে ঘর বাড়ি ভাল না আমার (গান / লিরিক্স)

Hasan Raja

লোকে বলে বলেরে
ঘর-বাড়ি ভালা নাই আমার
কি ঘর বানাইমু আমি শূণ্যের মাঝার।।

ভালা কইরা ঘর বানাইয়া
কয়দিন থাকমু আর।
আয়না দিয়া চাইয়া দেখি
পাকনা চুল আমার।।

এ ভাবিয়া হাসন রাজায়
ঘর-দুয়ার না বান্ধে।
কোথায় নিয়া রাখব আল্লায়
তাই ভাবিয়া কান্দে।।

জানত যদি হাসন রাজা
বাঁচব কতদিন।
বানাইত দালান-কোঠা
করিয়া রঙিন।।

শিল্পীঃ Hasan Raja

সাহিত্য >> গান / লিরিক্স
AI Chat
BD Trade Info AI
Hello 👋
Ask me anything about companies, products or suppliers.