Yellow Pages Menu

মেকআপ দীর্ঘস্থায়ী করার উপায় (ফ্যাশন ও সাজসজ্জা)

সারাহ জেবীন

সাজগোজ করতে ভালোবাসেন বেশিরভাগ মেয়েই ।  কিন্তু সকালে সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বের হলেও গরমে কয়েক ঘণ্টা যেতে না যেতেই মেকআপের যাচ্ছেতাই অবস্থা হয়ে যায়। 
রোদে ঘামে চোখের কাজল লেপটে যায়, কফি খেতে গিয়ে লিপস্টিকের অনেকটাই নষ্ট হয়ে যায়, দুপুর না গড়াতে ফাউন্ডেশনের ছিটেফোঁটাও আর বোঝা  যায় না, ফলে টাচআপ করাটা অত্যাবশ্যক হয়ে পড়ে। কিন্তু কিছু সহজ কৌশল মেনে চললেই আপনার সাজ থাকবে নিখুঁত, অনেক বেশি সময় ধরে-

  • পরিষ্কার ত্বকঃ মেকআপ স্থায়ী করার পূর্বশর্ত এটাই। পরিষ্কার ত্বকে মেকআপ বসে ভালো, থাকেও দীর্ঘক্ষণ। নিজের ত্বকের উপযোগী ক্লেনজ়ার বেছে নিন। ত্বক শুষ্ক করে দেয় এমন কোনও ক্লেনজ়ার ব্যবহার করবেন না। শুষ্ক ত্বকে মেকআপ দ্রুত উঠে যায়।
  • ত্বককে দিন বরফের শীতলতাঃ একটুকরো পরিষ্কার কাপড়ে বরফ মুড়ে সারা মুখে আলতো করে বুলিয়ে নিন। ত্বকে কোনও লালচেভাব বা ফোলাভাব থাকলে নিমেষে উধাও হবে, তা ছাড়া রোমকূপ সংকুচিত হয়ে তেল উৎপাদন কমবে। কাজেই মেকআপের একটা দারুণ বেস পেয়ে যাবেন আপনি!
  • প্রাইমার ব্যবহার করুনঃ ত্বকে ময়েশ্চারাইজ়ার লাগানোর পর সরাসরি ফাউন্ডেশন না লাগিয়ে প্রথমে প্রাইমার লাগান। তাতে একদিকে মেকআপ দেখতে যেমন উজ্জ্বল লাগবে, তেমনি থাকবেও অনেকক্ষণ।
  • ফাউন্ডেশন যাচাই করে নিনঃ যাচাই করার কথা আসছে কারণ ফাউন্ডেশন লাগানোর আগে তার ধরনটা আপনাকে জেনে নিতে হবে। ফাউন্ডেশনের ধরন প্রাইমারের ধরনের সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়াটা জরুরি। অর্থাৎ যদি আপনি অয়েল বেসড প্রাইমার লাগিয়ে থাকেন, তা হলে অয়েল বেসড ফাউন্ডেশনই লাগান। প্রাইমার ওয়াটার বেসড হলে ফাউন্ডেশনও তেমনই হওয়া দরকার। হালকা প্রলেপে ফাউন্ডেশন লাগান।
  • সেটিং পাউডার জরুরিঃ ট্রান্সলুসেন্ট হোক বা টিন্টেড, পাউডার দিয়ে ফাউন্ডেশন সেট করতেই হবে। বড় গোলাকার ব্রাশ দিয়ে হালকা করে পাউডার লাগিয়ে নিন মুখে। ইচ্ছে করলে ত্বকের ধরনের সঙ্গে মানানসই সেটিং স্প্রে ব্যবহার করতে পারেন।
  • বারবার মুখে হাত দেবেন না। মোবাইল ফোন ব্যবহার করার সময়ও গালের সঙ্গে চেপে ধরবেন না। এতে মেকআপ নষ্ট হয়ে যাবে।

জীবনযাপন >> ফ্যাশন ও সাজসজ্জা
AI Chat
BD Trade Info AI
Hello 👋
Ask me anything about companies, products or suppliers.