Yellow Pages Menu

ভালো আছি ভালো থেকো (গান / লিরিক্স)

রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো
দিও তোমার মালা খানি, বাউলের এই মনটারে।
ভিতরে বাহিরে আন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে।

আমার ভিতরে বাহিরে আন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে।।   (২)

পুষে রাখে যেমন ঝিনুক, খোলসের আবরণে মুক্তোর সুখ।                (২)
তেমনি তোমার নিবির চলা, ভিতরের এই বন্দরে।
ভিতরে বাহিরে আন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে।

আমার ভিতরে বাহিরে আন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে।।

ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ধুম।                (২)
তেমনি তোমার নিবির ছোয়া গভীরের এই বন্দরে
ভিতরে বাহিরে আন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে।

আমার ভিতরে বাহিরে আন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে।।

ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো
দিও তোমার মালা খানি, বাউলের এই মনটারে।
ভিতরে বাহিরে আন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে।

আমার ভিতরে বাহিরে আন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে।।

শিল্পীঃ এন্ড্রুকিশোর ও কনক চাপা

সাহিত্য >> গান / লিরিক্স
AI Chat
BD Trade Info AI
Hello 👋
Ask me anything about companies, products or suppliers.