Yellow Pages Menu

মনরে মনরে ওরে মন (গান / লিরিক্স)

রবীন্দ্র নাথ ঠাকুর

মন রে ওরে মন, তুমি কোন্‌ সাধনার ধন!
পাই নে তোমায় পাই নে, শুধু খুঁজি সারাক্ষণ ॥
রাতের তারা চোখ না বোজে-- অন্ধকারে তোমায় খোঁজে,
দিকে দিকে বেড়ায় ডেকে দখিন-সমীরণ ॥
সাগর যেমন জাগায় ধ্বনি, খোঁজে নিজের রতনমণি,
তেমনি করে আকাশ ছেয়ে  অরুণ আলো যায় যে চেয়ে--
নাম ধ'রে তোর বাজায় বাঁশি কোন্‌ আজানা জন ॥

সাহিত্য >> গান / লিরিক্স
AI Chat
BD Trade Info AI
Hello 👋
Ask me anything about companies, products or suppliers.