Yellow Pages Menu

আমার সোনার বাংলা (গান / লিরিক্স)

রবীন্দ্র নাথ ঠাকুর

আমার সোনার বাংলা,

আমি তোমায় ভালবাসি।

চিরদিন তোমার আকাশ,

তোমার বাতাস,

আমার প্রাণে বাজায় বাঁশি।।

 

ও মা,

ফাগুনে তোর আমের বনে

ঘ্রাণে পাগল করে,

মরি হায়, হায় রে-

ও মা,

অঘ্রানে তোর ভরা ক্ষেতে

আমি কী দেখেছি মধুর হাসি।।

 

কী শোভা, কী ছায়া গো,

কী স্নেহ, কী মায়া গো-

কী আঁচল বিছায়েছ

বটের মূলে,

নদীর কূলে কূলে।

 

মা, তোর মুখের বাণী

আমার কানে লাগে

সুধার মতো,

মরি হায়, হায় রে-

মা, তোর বদনখানি মলিন হলে

ও মা,

আমি নয়ন জলে ভাসি।।

সাহিত্য >> গান / লিরিক্স
AI Chat
BD Trade Info AI
Hello 👋
Ask me anything about companies, products or suppliers.