Yellow Pages Menu

ভালোবাসি ভালোবাসি (গান / লিরিক্স)

রবীন্দ্র নাথ ঠাকুর

ভালোবাসি ভালোবাসি

ভালোবাসি, ভালোবাসি -

এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি।।

আকাশে কার বুকের মাঝে

ব্যথা বাজে,

দিগন্তে কার কালো আঁখি আঁখির জলে যায় ভাসি।।

সেই সুরে সাগরকূলে

বাঁধন খুলে

অতল রোদন উঠে দুলে।

সেই সুরে বাজে মনে

অকারণে

ভুলে-যাওয়া গানের বাণী, ভোলা দিনের কাঁদন-হাসি।।

সাহিত্য >> গান / লিরিক্স
AI Chat
BD Trade Info AI
Hello 👋
Ask me anything about companies, products or suppliers.