Yellow Pages Menu

যে মন হারিয়েছি (গান / লিরিক্স)

অসীম তরফদার

যে মন হারিয়েছি তোমারই প্রেমে, তারে কি বেঁধে রাখা যায়?
এ মনে এঁকেছি তোমারই ছবি, সে কি আর মুছে ফেলা যায়।।

তোমার ভালোবাসা রাঙালো প্রাণ আমার, পূর্ন হল এ জীবন
আঁধার শেষে এলো আলোকিত ভোর, সত্যি হলো সে স্বপন।
এ সুখের অনুভুতি বোঝানো কি যায়।।

তোমার হিয়ার সাথে বেঁধেছি হিয়া, সঁপেছি এ দেহ-মন
আসুক যতই ঝড়, বিঘ্ন-বাঁধা, তবু ছিঁড়বে না এ বাঁধন।
এ বাঁধন কখনও কি ছিড়ে ফেলা যায়।।
 

সাহিত্য >> গান / লিরিক্স
AI Chat
BD Trade Info AI
Hello 👋
Ask me anything about companies, products or suppliers.