Yellow Pages Menu

যদি বন্ধু হও যদি বাড়াও হাত (গান / লিরিক্স)

বিশ্বরূপ ঘোষ ডাস্টিডর

যদি বন্ধু হও যদি বাড়াও হাত
জেনো থামবে ঝড় মুছে যাবে এই রাত
হাসি মুখ তুলে অভিমান ভুলে
রাঙা সূর্য বলবেই সুপ্রভাত

সবার রঙে মিশলে রঙ, সুরে মিললে সুর
হবে পুরোনো যত দ্বিধা দ্বন্দ দূর
যদি ভাগ করে নাও দুঃখ সুখ
বোঝো তোমার আমার নেই তফাত

কেন বন্ধ ঘরে একই অন্ধকার
সব জানালা খুলে আলো আসতে দাও
খোলা হাওয়া আসুক, শত ফুল ফুটুক
ছুটুক পাল তুলে স্বপ্নরা

ফুরিয়ে যাবে সব যখন, যাবে এই জীবন
কেন নিজের টুকু নিয়ে ভুলছে মন
যদি সবার ছাদ হয় এক আকাশ
সব দেওয়ালগুলো ভেঙে যায় হঠাৎ
হাসি মুখ তুলে অভিমান ভুলে
রাঙা সূর্য বলবেই সুপ্রভাত

কন্ঠঃ শুভমিতা

সাহিত্য >> গান / লিরিক্স
AI Chat
BD Trade Info AI
Hello 👋
Ask me anything about companies, products or suppliers.