Yellow Pages Menu

ভালো-মন্দ (গান / লিরিক্স)

অসীম তরফদার

আমি ভালো-মন্দ বুঝি না, কোনো বাঁধা-বিঘ্ন মানি না।
তোমাকে ছাড়া পথ চলব না, তোমাকে ছাড়া আমি বাচঁব না।।
অনেক সাধনায় তোমাকে পেয়েছি, কিছুতেই হারাতে চাই না।।

তুমি চন্দ্র হয়ে আলো ছড়ালে আমার আঁধার রাতে;
তুমি মেঘ হয়ে বৃষ্টি দিলে আমার বুকের মরুতে।
অনেক সাধনায় তোমাকে পেয়েছি, কিছুতেই হারাতে চাই না।।

তোমায় নিয়ে কত স্বপ্ন দেখি, দিবা-নিশি দুচোখে;
থাকতে পারি যেন পাশাপাশি, জীবন ভরে সুখে-দুখে।
অনেক সাধনায় তোমাকে পেয়েছি, কিছুতেই হারাতে চাই না।।

সাহিত্য >> গান / লিরিক্স
AI Chat
BD Trade Info AI
Hello 👋
Ask me anything about companies, products or suppliers.