Yellow Pages Menu

প্রিয় কোথায় তুমি কোন গহনে (গান / লিরিক্স)

কাজী নজরুল ইসলাম

প্রিয় কোথায় তুমি কোন গহনে
কোন ধ্রুবলোকে কোন দূর গগনে।।

খোঁজে কানন তোমায় মেলি’ কুসুম-আঁখি,
‘তুমি কোথায়’ বলি’ ডাকে বনের পাখি।

আছ ঠকুর হয়ে কোন দেবালয়ে
কোন শ্রাবন-মেঘে দখিনা পবনে।।

সিন্ধু-বুকে মুখে লুকায়ে নদী
‘তুমি কোথায়’ বলি’ কাঁদে নিরবধি।

জ্বালি’ তারার বাতি খোঁজে আঁধার রাতি,
তোমায় খুঁজিয়া নিভিল জ্যোতি মোর নয়নে।।

সাহিত্য >> গান / লিরিক্স
AI Chat
BD Trade Info AI
Hello 👋
Ask me anything about companies, products or suppliers.