Yellow Pages Menu

তোমাকে পাশে চাই (গান / লিরিক্স)

অসীম তরফদার

তোমাকে পাশে চাই আমি প্রতিটি ক্ষণ
তোমাকে ভালোবেসে ভরে না মন।
না না, ভরে না, ভরে না, ভরে না মন।।

তোমার ও চোখে চোখ পড়ে যখন
এ বুকে যেন লাগে মৃদু শিহরণ।
আরো কাছে এসো, মুখোমুখী বসো
চোখে চোখে কথা বলি আজ সারাক্ষণ।।

থাকো চোখের আড়ালে তুমি যখন
আমি প্রহর গুণি শুধু- আসবে কখন।
এসো এসো কাছে এ হৃদয়ের মাঝে
গড়ি আজ দুটি মনের অটুট বাাঁধন।।

সাহিত্য >> গান / লিরিক্স
AI Chat
BD Trade Info AI
Hello 👋
Ask me anything about companies, products or suppliers.