Yellow Pages Menu

হিসেব (কবিতা)

তসলিমা নাসরিন

কতটুকু ভালোবাসা দিলে,

ক তোড়া গোলাপ দিলে,

কতটুকু সময়, কতটা সমুদ্র দিলে,


কটি নির্ঘুম রাত দিলে, ক ফোঁটা জল দিলে চোখের — সব যেদিন ভীষণ আবেগে

শোনাচ্ছিলে আমাকে, বোঝাতে চাইছিলে আমাকে খুব ভালোবাসো, আমি বুঝে নিলাম তুমি

আমাকে এখন আর একটুও ভালোবাসো না।

ভালোবাসা ফুরোলেই মানুষ হিসেব কষতে বসে, তুমিও বসেছো।

 

ভালোবাসা ততদিনই ভালোবাসা

যতদিন এটি অন্ধ থাকে, বধির থাকে,

যতদিন এটি বেহিসেবী থাকে।

সাহিত্য >> কবিতা
AI Chat
BD Trade Info AI
Hello 👋
Ask me anything about companies, products or suppliers.