Yellow Pages Menu

মনে মনে বহুদূর চলে গেছি (কবিতা)

শক্তি চট্টোপাধ্যায়

 

মনে মনে বহুদূর চলে গেছি –

যেখান থেকে ফিরতে হলে আরো একবার জন্মাতে হয়

জন্মেই হাঁটতে হয়

হাঁটতে-হাঁটতে হাঁটতে-হাঁটতে

একসময় যেখান থেকে শুরু করেছিলাম সেখানে পৌঁছুতে পারি

পথ তো একটা নয় –

তবু, সবগুলোই ঘুরে ফিরে ঘুরে ফিরে শুরু আর শেষের কাছে বাঁধা

নদীর দু – প্রান্তের মূল

একপ্রান্তে জনপদ অন্যপ্রান্ত জনশূণ্য

দুদিকেই কূল, দুদিকেই এপার-ওপার, আসা-যাওয়া, টানাপোরেন –

দুটো জন্মই লাগে

মনে মনে দুটো জন্মই লাগে

সাহিত্য >> কবিতা
AI Chat
BD Trade Info AI
Hello 👋
Ask me anything about companies, products or suppliers.