Yellow Pages Menu

চলে এসো, এই বাংলায় (গান / লিরিক্স)

অসীম তরফদার

পাখিদের গান যদি ভালো লাগে
চলে এসো নিভৃত বনছায়ায়;
নদীর কলতান ভালো যদি লাগে তবে
চলে এসো এই বালুকাবেলায়।
দেখতে চাও যদি শ্যামল সবুজ ঘেরা শান্তির দেশ 
তবে চলে এসো এই বাংলায়॥

এখানে মাঠে মাঠে অবারিত সবুজ আর ফসলের ঘ্রাণ
বাহারি ফুলে-ফলে, ভ্রমরের গুঞ্জনে মেতে ওঠে প্রাণ।
দেখতে চাও যদি ছবির মতন এক সুন্দর দেশ
তবে চলে এসো এই বাংলায়॥

মানুষের ভালোবাসা আর আতিথেয়তায় ভরে মন
শীতল বাতাসে মুছে ক্লান্তি আর দোলে সাদা কাশবন।
দেখতে চাও যদি মায়া মমতা ভরা মধুর দেশ
তবে চলে এসো এই বাংলায়॥

সাহিত্য >> গান / লিরিক্স
AI Chat
BD Trade Info AI
Hello 👋
Ask me anything about companies, products or suppliers.