Yellow Pages Menu

ও মন রমজানের ঐ রোজার শেষে (গান / লিরিক্স)

কাজী নজরুল ইসলাম

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ । 

তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন্‌ আসমানী তাগিদ । 

তোর সোনা-দানা বালাখানা সব রাহেলিল্লাহ্‌ । 

দে জাকাত মুর্দ্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ্‌ । 

আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদ গাহে । 

যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ । 

আজ ভুলে যা তোর দোস্ত ও দুশমন হাত মিলাও হাতে । 

তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরীদ । 

ঢাল হৃদয়ের তোর তশতরীতে শির্‌নী তৌহিদের । 

তোর দাওয়াতে কবুল করবে হজরত হয় মনে উম্মীদ ।

সাহিত্য >> গান / লিরিক্স
AI Chat
BD Trade Info AI
Hello 👋
Ask me anything about companies, products or suppliers.