Yellow Pages Menu

চোখ যে মনের কথা বলে (গান / লিরিক্স)

গাজী মাজহারুল আনোয়ার

চোখ যে মনের কথা বলে
চোখে চোখ রাখা শুধু নয়
চোখের সে ভাষা বুঝতে হলে
চোখের মত চোখ থাকা চাই।।

ছোট্ট এ মন কখনও চোখে
অনুরাগের পত্র লেখে।
চিঠির সে ভাষা বুঝতে হলে
মনের মত মন থাকা চাই।।

তাই তো এ চোখ কখনও হাসে
অশ্রু জলে কখনও ভাসে।
ভাবের সে ভাষা বুঝতে হলে
ছবির মত ছবি আঁকা চাই।।

কণ্ঠশিল্পী: খোন্দকার নূরুল আলম

সাহিত্য >> গান / লিরিক্স
AI Chat
BD Trade Info AI
Hello 👋
Ask me anything about companies, products or suppliers.