Yellow Pages Menu

বর্ষা (গান / লিরিক্স)

অসীম তরফদার

ভরা বরষায় আজ এই নদী টলমল
পাহাড়ের গা বেয়ে নেমে এলো ঢল।।

সারাবেলা মেঘ ঐ ডাকে গুড়ুগুড়ু
বিজলী চমকে বুক কাঁপে দুরুদুরু।
আকাশটা যেন মোর বিরহিনী প্রিয়া
বুক ভরা ব্যাথা তার আঁখি ছলছল।।

সহসা অঝোরে হয় বরষণ শুরু
আনমনা মন শুধু করে উড়ুউড়ু।
তটিনীর দেহ-মনে পূর্ণ প্লাবণ
বুক ভরা জল নিয়ে বহে কলকল।।

সাহিত্য >> গান / লিরিক্স
AI Chat
BD Trade Info AI
Hello 👋
Ask me anything about companies, products or suppliers.