Yellow Pages Menu

একটি পুরোনো কবিতা (কবিতা)

জীবনানন্দ দাশ

আমরা মৃত্যুর দিকে জেগে উঠে দেখি
চারিদিকে ছায়া ভরা ভিড়
কুলোর বাতাসে উড়ে ক্ষুদের মতন
পেয়ে যায়- পেয়ে যায়- অণুপরমাণুর শরীর

একটি কি দু’টি মুখ- তাদের ভিতরে
যদিও আমি দেখিনি কোনোদিন- তবুও বাতাসে
প্রথম গার্গীর মতো- জানকীর মতো হয়ে ক্রমে
অবশেষে বনলতা সেন হয়ে আসে।

সাহিত্য >> কবিতা
AI Chat
BD Trade Info AI
Hello 👋
Ask me anything about companies, products or suppliers.