Yellow Pages Menu

ও যে মানে না মানা (গান / লিরিক্স)

রবীন্দ্র নাথ ঠাকুর

ও যে মানে না মানা ।

আঁখি ফিরাইলে বলে, ‘না, না, না ।’

 

যত বলি ‘নাই রাতি—মলিন হয়েছে বাতি

মুখপানে চেয়ে বলে, ‘না, না, না ।’

 

বিধুর বিকল হয়ে খ্যাপা পবনে

ফাগুণ করিছে হা-হা ফুলের বনে ।

 

আমি যত বলি ‘তবে

এবার যে যেতে হবে’

দুয়ারে দাড়ায়ে বলে ‘না, না, না ।’

সাহিত্য >> গান / লিরিক্স
AI Chat
BD Trade Info AI
Hello 👋
Ask me anything about companies, products or suppliers.