Yellow Pages Menu

ফিরে দ্যাখো... (গান / লিরিক্স)

অসীম তরফদার

ফিরে দ্যাখো, কাছে এসো
তুমি আমায় ভালোবাসো।
কাছে ডাকো প্রেমে বাঁধো
আর আমাকে ভালোবাসো ॥
দূরে দূরে কেনো থাকো তুমি যে শুধু
তুমি ছাড়া জীবন যেন মরুভূমি ধূ-ধূ।
জীবন খেয়ার সহযাত্রী হয়ে আমার কাছে এসো ॥
নেশা ভরা দু’চোখ তোমার মায়া ভরা মুখ
বাঁকা ঠোঁটে মিষ্টি হাসি আমার স্বর্গসুখ।
আমার হাতে হাতটি রাখো মিষ্টি করে একটু হাসো ॥

সাহিত্য >> গান / লিরিক্স
AI Chat
BD Trade Info AI
Hello 👋
Ask me anything about companies, products or suppliers.