Yellow Pages Menu

মহারাজ একি সাজে (গান / লিরিক্স)

রবীন্দ্র নাথ ঠাকুর

মহারাজ, একি সাজে এলে হৃদয়পুর মাঝে

চরণতলে কোটি শশী সূর্য মরে লাজে ।

মহারজ, একি সাজে...

 

গর্ব সব টুটিয়া মূর্ছি পরে লুটিয়া।।

সকল মম দেহ মন বীণাসম বাজে ।

 

একি পুলক বেদনা বহিছে মধুবায়ে

কাননে যত পুষ্প ছিল মিলিল তবে পায়ে ।।

পলক নাহি নয়নে, হেরি না কিছু ভুবনে।।

নিরখি শুধু অন্তরে সুন্দর বিরাজে ।

 

মহারাজ, একি সাজে এলে হৃদয়পুর মাঝে

চরণতলে কোটি শশী সূর্য মরে লাজে ।।

মহারাজ, একি সাজে...

সাহিত্য >> গান / লিরিক্স
AI Chat
BD Trade Info AI
Hello 👋
Ask me anything about companies, products or suppliers.