Yellow Pages Menu

তুমি সেই জন (গান / লিরিক্স)

অসীম তরফদার

ঐ নীল আকাশের নিচে চলো আজ সবুজ ছায়ায়;
এক স্বপ্নের দেশে, হৃদয় রেঙে ওঠে নতুন আশায়;
তুমি কি জানো না, তুমি সেই জন-
মন যাকে খোঁজে একান্তে॥

হৃদয়ের দ্বার খুলে বাড়িয়েছি হাত, শুধু ভালোবেসে
যদি ভালোবাসো তুমিও, ধরো এ হাত কাছে এসে;
ডানা মেলে আজ চলো, উড়ে যাই ঐ দূর দিগন্তে॥

হৃদয় উজাড় করে সবটুকু প্রেম দেব তোমাকে,
তোমার হাতেই সঁপে দিলাম আজ এই আমাকে;
দুটি প্রান আজ যাক হারিয়ে, ঐ দূরের সীমান্তে॥ 

সাহিত্য >> গান / লিরিক্স
AI Chat
BD Trade Info AI
Hello 👋
Ask me anything about companies, products or suppliers.